যোগ্যতানুসারে হিজড়াদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে

রাজশাহী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৫

প্রকৃত হিজড়া শনাক্ত করে পর্যায়ক্রমে যোগ্যতানুসারে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। হিজড়া নামধারীদের চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও হিজড়া গুরুদের তালিকা তৈরি করে তাদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, ‘কেউ আইনের উর্ধ্বে নয়। সমাজে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রচলিত আইনে তার বিচার হবে। কোনও জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। সেজন্য তিনি এই জনগোষ্ঠীর সন্তানদের লেখাপড়া করানোর জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা প্রয়োজন বলে উল্লেখ করেন।’

তিনি আরও বলেন, যোগ্যতানুসারে হিজড়াদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর ধারাবাহিকতায় সভার মধ্যে থেকেই তৃতীয় লিঙ্গের দুইজনকে মাস্টাররোলে চাকরি ব্যবস্থা করে দেন। একজন কম্পিউটার অপারেটর, আরেকজনকে অফিস সহায়ক পদে। তারা ১ মার্চ থেকে চাকরিতে যোগদান করবেন বলে ঘোষণা দেন তিনি। এছাড়াও পুলিশ বিভাগ ও অন্যান্য প্রশাসনে তাদের চাকরি দেওয়ার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক। চাকরি প্রাপ্তদের যতদিন পর্যন্ত সরকারিভাবে স্থায়ী নিয়োগ দিতে না পারবেন ততদিন পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় থেকে মাসিক একটি সম্মানি ভাতা প্রদান করার ঘোষণা দেন তিনি।

জেলা প্রশাসক বলেন, রাজশাহীর তৃতীয় লিঙ্গের জনগণের বাসস্থানের জন্য কাশিয়াডাঙ্গায় এক একর জমি অ্যাকোয়ার করে বাসস্থান ও টেনিং সেন্টার করার জন্য সরকারের নিকট প্রকল্প পেশ করেছেন। পাশ হয়ে আসলে দ্রুত কাজ শুরু করা হবে। সেইসাথে উপজেলা পর্যায়ে সরকারের আশ্রয়ন প্রকল্পে কেউ যেতে চাইলে প্রতিটি উপজেলায় দু'জনকে দু’টি ঘর প্রদান করা হবে বলে জানান তিনি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত