চাঁদাবাজির প্রতিবাদে ১৫ দিন ধরে খাদ্য পরিবহন বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি
০৫ মার্চ ২০২১, ১৩:০৫আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৩:০৫

আঞ্চলিক সংগঠনগুলার মাত্রাতিরিক্ত চাঁদাবাজি ও পরিবহন সংশ্লিষ্টদের হয়রানির প্রতিবাদে খাগড়াছড়িন দীঘিনালা, পানছড়ি ও মহালছড়ির খাদ্য গুদামে মালামাল পরিবহন বন্ধ রেখেছে ঠিকাদাররা। ১৮ ফেব্রুয়ারি খাদ্য পরিবহন সরবরাহকারী ঠিকাদাররা এ ধর্মঘট চালালেও প্রশাসন এখনও কোনও ব্যবস্থা নেয়নি। ফলে এসব খাদ্য গুদাম সংশ্লিষ্ট গুচ্ছগ্রামের রেশন কার্ডধারীরা অনিশ্চিয়তায় পড়েছেন। 

খাদ্য পরিবহন ঠিকাদারেরা জানান, খাগড়াছড়ির দীঘিনালা, মহালছড়ি, পানছড়ি সড়ক আঞ্চলিক সংগঠনগুলোর নামে বেপোরোয়াভাবে চাঁদাবাজি চলছে। চাঁদার টাকা না পেয়ে গাড়ির কাগজপত্র, চালান ছিনিয়ে নেওয়া ও শ্রমিকদের মারধর করা হচ্ছে।

এসব বিষয় স্থানীয়  প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। এর সমাধান না হওয়া পর্যন্ত

তারা খাদ্য পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ উল্লাহ জানান, খাদ্য পরিবহনে ঠিকাদারেরা লিখিত অভিযোগ দেওয়ার পর এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করা হয়েছে। দ্রুত অচলাবস্থা নিরসনে উদ্যাগ নেওয়া হবে বলে জানান তিনি। 

দীঘিনালা, পানছড়ি ও মহালছড়ি উপজেলায় খাদ্য গুদাম রয়েছে ৬টি।

দীঘিনালা সড়ক অচলাবস্থার কারণে রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলায়ও খাদ্য পরিবহন বন্ধ রয়েছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী