ঝিনাইদহে শিক্ষক-শিক্ষার্থী-শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ মার্চ ২০২১, ১৯:১২আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৯:১২

ঝিনাইদহে ২০১৭ ও ১৮ সালের কৃতী শিক্ষার্থী, আদর্শ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) বিকালে ঝিনাইদহ ফাউন্ডেশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলার ছয় উপজেলার মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ ৪১ জন শিক্ষার্থী, ৩৬ শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৬ জন আদর্শ শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতা।

ঝিনাইদহ ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।

অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রেস ক্লাবের সভাপতি ও ঝিনাইদহ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মিজানুর রহমান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি