মাতাল শ্বশুরের দেওয়া আগুনে অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০২১, ১৪:২৪আপডেট : ১১ মার্চ ২০২১, ১৪:২৪

ডাকাত মাতাল শ্বশুরের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন অন্তঃসত্ত্বা পুত্রবধূ লিবা খাতুন (২৭)। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের দুর্গম আলোকদিয়া চরে।

বৃহস্পতিবার (১১ মার্চ) ভোর রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ের জামাই বিল্লাল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলোকদিয়া চরের ডাকাত মো. জুলহাস বৃহস্পতিবার ভোরে মদ্যপ অবস্থায় তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরের ভেতর শ্যালো মেশিনের তেল থাকায় ঘরটিতে দ্রুত আগুন লেগে যায়। এসময় ঘরে থাকা তার ১০ মাসের সন্তানসম্ভবা পুত্রবধূ লিবা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত হন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন।  আহত বিল্লালকে পার্শ্ববর্তী পাবনা জেলায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহত লিবার স্বামী সোলেমান রাজশাহীতে একটি কোম্পানিতে এস্কেভেটর (খননযন্ত্র) অপারেটর হিসেবে কর্মরত আছে। নিহত লিবা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন।

ঘটনার সত্যতা স্বীকার করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফিরোজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের