সুন্দরবনের ভোলা নদীর চর থেকে মৃত বাঘ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
২০ মার্চ ২০২১, ০০:৫০আপডেট : ২০ মার্চ ২০২১, ০০:৫০

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের ধনচেবাড়িয়াচর এলাকার ভোলা নদীর চর থেকে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে বনজীবীরা ধনচেবাড়িয়ার চরে ওই মৃত বাঘটি দেখতে পেয়ে সুন্দরবন বিভাগকে খবর দেয়। মৃত এই মাদী বাঘটি লম্বায় সাত ফুট এবং বয়স আনুমানিক ১৫ বছর। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নুল আবেদীন বনরক্ষীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে রাতেই বাঘের মৃতদেহটি উদ্ধার করেছেন।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত বাঘটির শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। শরীরের কোনও অঙ্গ-প্রতঙ্গও খোয়া যায়নি। এসব কারণে ধারণা করা হচ্ছে, ১৫ বছর বয়সী এই মাদী বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে। মৃত বাঘটিকে রাতেই শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। শনিবার সকালে এই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করে ভিসেরা ঢাকায় পাঠানো হবে।

এর আগে গত বছরের ৩ ফেব্রুয়ারি শরণখোলা রেঞ্জের কটকা ওয়ার্ড হেরিটের সাইডের অভয়ারণ্যের ছাপড়াখালী খালের চর থেকে একটি বাঘিনীর মৃত দেহ উদ্ধার হয়। ওই মৃত বাঘটির পেছনের একটি অংশ কুমিরে খাওয়া অবস্থায় উদ্ধারের পরদিন ময়নাতদন্ত শেষে শরণখোলা রেঞ্জ অফিসে মাটিচাপা দিয়ে রাখা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম