সূর্যমুখীর আবাদে কৃষকের মুখে হাসি

নেত্রকোনা প্রতিনিধি
২০ মার্চ ২০২১, ০৯:২৯আপডেট : ২০ মার্চ ২০২১, ০৯:২৯

নেত্রকোনায় বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুলের চাষ ব্যাপক সাড়া ফেলেছে। নেত্রকোনার বারহাট্টা উপজেলার চরসিংধা গ্রামে সৌখিন কৃষক শাহ মোরশেদ মাহবুব ৮০ শতাংশ জমিতে সূর্যমুখীর চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন এলাকায়। তার দেখাদেখি এখন অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন এই ফুল চাষে।

শাহ মোরশেদ জানান, সূর্যমুখী আবাদে তার এক লাখ টাকা খরচ হয়েছে।  সূর্যমুখীর বীজ বিক্রি করে কমপক্ষে আড়াই লাখ টাকা আয় হবে বলে আশা করছেন। তার বাগানে কাজ করে এলাকার অনেকের কর্মসংস্থান হচ্ছে। সকাল  থেকে  সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীরা তার ক্ষেতে ভিড় করনে। কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ ছবি তুলছেন।

সূর্যমুখী ফুল

বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাইমিনুর রশিদ জানান, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষে উপযোগী। এজন্য দিন দিন বাড়ছে  সূর্যমুখীর আবাদ। এতে কৃষি পর্যটনের সুযোগও তৈরি হচ্ছে। এছাড়া সূর্যমুখীর বীজ খুব সহজেই সরিষার ঘানি থেকে ভেঙে তেল উৎপাদন করা যায়। কৃষক যাতে এর সঠিক মূল্য পায় আর সহজে বাজারজাত করতে পারে এজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ জানান, কৃষি বহুমুখী করণে বর্তমান সরকার অনেক কাজ করছে। বিশেষ করে কৃষকদের  বিভিন্ন ফসলের প্রণোদনা দিচ্ছে। এই এলাকায় সূর্যমুখীর আবাদ বাড়ছে। এতে একদিকে কৃষক লাভবান হবেন। অন্যদিকে কৃষি বহুমুখী করণে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় সরকারের যে উদ্দেশ্য তাও বাস্তবায়ন হবে দ্রুত।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম