পটুয়াখালীর সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পটুয়াখালী সংবাদদাতা
২১ মার্চ ২০২১, ২০:৪৪ আপডেট : ২১ মার্চ ২০২১, ২০:৪৪

পটুয়াখালীর সাবেক সিভিল সার্জন ডা. শাহ মোজাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। সরকারি অর্থ উত্তোলনের পর আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক রোখসানা পারভীন এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, পটুয়াখালীর দুমকি উপজেলার তৎকালীন টিএইচও ডা. মো. শহীদুল আলম এমএস কোর্সের জন্য ছুটিতে ছিলেন। এজন্য সাবেক সিভিল সার্জন ডা. শাহ মোজাহিদুল ইসলাম দুমকি উপজেলার অতিরিক্ত আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ২০১৭-২০১৮ অর্থবছরের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের জন্য বরাদ্দ ৩০ লাখ টাকার ২৬ লাখ ৬৭  হাজার ৮৯৮ টাকা তুলে আত্মসাৎ করেন বলে প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়া যায়। ১৩ নভেম্বর ২০১৮ দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় পটুয়াখালী সদর থানায় এজাহার দায়ের করেন পটুয়াখালী জেলা দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মানিক লাল দাস। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোজাম্মেল হোসেন তদন্ত শেষ করেন। তিনি তদন্তে সত্যতা পাওয়ায় ১৬ ফেব্রুয়ারি ২০২১ সালে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতার ২৫ লাখ ৯১ হাজার ৯৪৪ টাকা ভুয়া বিল ও ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, পটুয়াখালী সাবেক সিভিল সার্জন ডাক্তার শাহ মো. জাহিদুল ইসলাম বর্তমানে উপ-পরিচালক হিসেবে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল দিনাজপুরে কর্মরত আছেন।

আরও পড়ুন: পটুয়াখালীর সিভিল সার্জনসহ দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি
সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত