বিপন্ন প্রজাতির গন্ধগোকুল রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত

কুমিল্লা প্রতিনিধি
২৪ মার্চ ২০২১, ২০:৩৩আপডেট : ২৪ মার্চ ২০২১, ২০:৩৩

কুমিল্লায় বিপন্ন প্রায় প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। জেলার লাকসাম থেকে উদ্ধারের পর বুধবার (২৪ মার্চ) কুমিল্লার রাজেশপুর ইকোপার্কে এটিকে অবমুক্ত করে বন বিভাগ।

কুমিল্লা বিভাগীয় বন বিভাগ জানায়, লাকসামের কালিয়াচোঁ গ্রামের জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি কবুতর পালন করেন। গত কয়েকদিন ধরে কয়েকটি কবুতর খুঁজে পাননি। পরে তিনি টের পান বিড়ালের মতো একটি প্রাণী তার কবুতর খেয়ে ফেলছে। তিনি পাহারার ব্যবস্থা করেন। মঙ্গলবার বাড়ির পাশের একটি নারিকেল গাছ থেকে কৌশলে গন্ধগোকুলটিকে আটক করেন। বুধবার কুমিল্লা বন বিভাগের লোকজন সেটিকে উদ্ধার করে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করেন।

কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, ‘গন্ধগোকুল নিশাচর প্রাণী। বনজঙ্গলে থাকে। তারা ইঁদুর, পোকাসহ বিভিন্ন প্রাণী খেয়ে বাঁচে। আত্মরক্ষার্থে প্রাণীটি নিজের শরীর থেকে একটি সুঘ্রাণ ছেড়ে দেয়। এজন্য এ প্রাণীর নাম গন্ধগোকুল। বর্তমানে বনজঙ্গল কমে যাওয়ায় খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। আটক গন্ধগোকুলটি বিপন্ন প্রজাতির। আমরা সেটিকে রাজেশপুর ইকোপার্কে অবমুক্ত করেছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের