তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি

সালমান তারেক শাকিল
০৬ মে ২০২৪, ২১:০৩আপডেট : ১৪ মে ২০২৪, ১৭:১৯

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করার কারণে আরও তিন জনকে বহিষ্কার করেছে বিএনপি। এ নিয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের ৬৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হলো। স্থানীয় সরকারের নির্বাচনকে কেন্দ্র করে গত ২৬ এপ্রিল থেকে বহিষ্কারের পালা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে এই বহিষ্কার নিয়ে দলের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএনপির স্থানীয় নেতারা মনে করছেন, প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে যদি জয়ীদের সংখ্যা উল্লেখযোগ্য হয়—তাহলে তৃতীয় ও চতুর্থ ধাপে বিএনপির অনুসারীদের প্রার্থিতা করার সংখ্যা বেড়ে যাবে।

দলের বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে টানা আন্দোলন, জেল-জুলুম ভোগ করার পর তৃণমূল নেতাকর্মীরা উপজেলা নির্বাচন নিয়ে আগ্রহ দেখিয়েছেন। অনেক ত্যাগ-তিতিক্ষার পর দলের তরফে পুরস্কার হিসেবে ‘বহিষ্কার’কে দেখছেন তারা। বিশেষ করে সরাসরি বহিষ্কারের কারণে তৃণমূল পর্যায়ে ক্ষোভ তৈরি হয়েছে।

নাম প্রকাশ না করে একটি জেলার সাধারণ সম্পাদক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বহিষ্কারের মধ্য দিয়ে তৃণমূলে সাংগঠনিক বিরোধের স্থায়ীকরণ করা হলো। এর ফল দলকেই ভুগতে হবে।’

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার কারণে সোমবার (৬ মে) আরও তিন জন বহিষ্কার হয়েছেন।

২৬ এপ্রিল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সারা দেশে ৭৩ জন নেতাকে বহিষ্কার করা হয়। দলের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বড় ধরনের বহিষ্কারের সিদ্ধান্ত ছিল এটি। ২৭ এপ্রিল রিজভীর সই করা আরেকটি বিজ্ঞপ্তিতে আরও ৩ জনকে বহিষ্কারের কথা জানানো হয়। ৩০ এপ্রিল দলের কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও ৪ জনকে বের করে দেওয়ার তথ্য জানানো হয়। প্রথম পর্বে ৮০ জনকে বহিষ্কার করা হয়। প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে অন্তত ১৪৪ জনকে বহিষ্কার করলো বিএনপি।

দলীয় সূত্র বলছে, তৃতীয় ধাপে নির্বাচনে বিএনপির তৃণমূলের অংশগ্রহণ বেড়ে যাবে। এক্ষেত্রে বহিষ্কারের তালিকা আরও দীর্ঘ হবে বলে ধারণা করা হচ্ছে। এতে তৃণমূলে বিএনপির সাংগঠনিক পরিস্থিতি দুর্বল হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য দলের সর্বোচ্চ সিদ্ধান্ত রয়েছে। যারা অংশগ্রহণ করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এতে দলের শৃঙ্খলা অক্ষুণ্ন থাকে।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাংগঠনিক সম্পাদক মনে করছেন, ‘বহিষ্কারের কারণে তৃণমূলে বিরোধ, বিবাদ দুটোই বাড়বে। ক্ষমতাসীন আওয়ামী লীগও তৃণমূল স্তরে বিভক্ত। এর রেশ এখন বিএনপিতে ছড়িয়ে পড়বে। স্থানীয় রাজনীতিতে মেরুকরণ ঘটবে।’

বিএনপির কেন্দ্র থেকে উপজেলা নির্বাচন বয়কটে দেশব্যাপী লিফলেট প্রচারণা চলছে। কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ এ ইস্যুতে বক্তব্য দিচ্ছেন।

সোমবার (৬ মে) রাজধানীর বাংলামোটর এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে  সচেতনতামূলক লিফলেট বিতরণকালে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের জনগণ ৭ জানুয়ারির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে—তারা এই উপজেলা ডা‌মি নির্বাচনকেও বয়কট করবে।’

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের