উপসর্গ থাকলে নিজ খরচে ১৪ দিনের কোয়ারেন্টিন 

বেনাপোল প্রতিনিধি 
৩১ মার্চ ২০২১, ০৮:১৪আপডেট : ৩১ মার্চ ২০২১, ০৮:১৪

দেশে হঠাৎ করেই করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ভারত ফেরত যাত্রীদের উপসর্গ থাকলে নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির বরাত দিয়ে বুধবার (৩১ মার্চ) সকালে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এর আগে পাসপোর্টধারী যাত্রীরা করোনা উপসর্গ নিয়ে দেশে ফিরলে সরকারি খরচে কোয়ারেন্টিনে থাকার সুযোগ পেলেও এবার নিজ খরচে থাকতে হবে। সরকারি তত্ত্বাবধানে কোয়ারেন্টিন চালুর দাবি জানিয়েছেন পাসপোর্ট যাত্রীরা।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার আশরাফুজ্জামান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি চিঠি দিয়ে আমাদের জানিয়েছেন ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের মধ্যে যদি কোনও ব্যক্তির করোনার উপসর্গ থাকে তাহলে তাকে নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে  যেসব যাত্রীদের শরীরে উপসর্গ পাওয়া যাবে না তারা চাইলে নিজ নিজ জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টিনে থাকতে পারবেন। নতুন এ নির্দেশনা বুধবার সকাল থেকে কার্যকর হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মঙ্গলবার ভারত থেকে ৫৩৬ জন পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছেন। এদের সবাই করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরেছে। তবে উপসর্গ থাকলে করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট থাকলেও তাকে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

/এসটি/

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস