১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনের পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

মোংলা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২১, ০৮:১৮আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০৮:১৮

করোনার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সুন্দরবনের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে বনবিভাগ। শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় আগামীকাল শনিবার

(৩ এপ্রিল) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বনের সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনাও জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। 

সুন্দরবনের পর্যটন কেন্দ্র

তিনি আরও জানান, ২৬ মার্চ পর্যন্ত সুন্দরবনে পর্যটকদের আনাগোনা বেশ ভালোই ছিল। এরপর থেকে তা কমতে থাকে। এদিন মোংলা থেকে সুন্দরবনের সবচেয়ে কাছাকাছি ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করমজলে পর্যটকের সংখ্যা ছিল এক হাজারের মত। গত ২ মে শুক্রবার সেখানে পর্যটক হয়েছে মাত্র দেড়শ জন। 

সুন্দরবনের পর্যটন কেন্দ্র

এর আগে করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সুন্দরবনে বন্ধ ছিল পর্যটকের ভ্রমণ। এরপর ওই বছরের নভেম্বর পুনরায় সুন্দরবন দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করা হয় স্বাস্থ্যবিধি মানাসহ নানা শর্তে। 

সুন্দরবনের পর্যটন কেন্দ্র

করমজল বন্যপ্রাণী ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, গত ২৬ মার্চ থেকেই পর্যটকদের আনোগোনা কমে গেছে। মূলত করোনার প্রকোপ বাড়াতে প্রশাসনের কঠোর ভূমিকা ও আক্রান্ত ঝুঁকির আশঙ্কায় লোকজন আসা কমে গেছে। শুক্রবার সন্ধ্যায় ডিএফও স্যার ফোন করে পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। 

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, পর্যটকদের সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের