সোনারগাঁওয়ে হেফাজতের সহিংসতা: গ্রেফতার ১২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ০১:১৬আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০১:১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের নারীঘঠিত কাণ্ডে হেফাজতের সহিংসতায় দায়ের  মামলায় ১২ হেফাজতকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান।

গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার কথিত দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবকাশযাপনের জন্য ওঠেন। নারী নিয়ে হেফাজত নেতার হোটেল কক্ষে আগমনের খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ওই কক্ষে বসেই জিজ্ঞাসাবাদ করছিল। এ সময় স্থানীয় লোকজন নারী নিয়ে হেফাজত নেতার অবস্থান করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। খবর পেয়ে সোনারগাঁয়ের হেফাজতে ইসলামের নেতাকর্মীরা জড়ো হয়ে রিসোর্টে হামলা চালিয়ে ভাঙচুর করে পুলিশের কাছ থেকে হেফাজত নেতাকে ছিনিয়ে নিয়ে যায়। যদিও পুলিশের দাবি, হেফাজত নেতাদের কাছে মামুনুল হককে তুলে দেওয়া হয়। এছাড়া হেফাজত নেতাকর্মীরা মামুনুল হককে ছাড়িয়ে এনে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতির বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি এবং সাংবাদিককে মারধরের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত চার আসামিসহ মোট ১২ হেফাজত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোনারগাঁওয়ে ভাঙচুর, সহিংসতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সোনারগাঁও থানা পুলিশের দুই কর্মকর্তা বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। দুটি মামলায় মামুনুল হকসহ ৮৩ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬শ’ অজ্ঞাত আসামি করা হয়। সাংবাদিক হাবিবুর রহমানের উপর হামলার ঘটনায় হেফাজত কর্মীদের ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক আসামি করা হয়।

সোনারগাঁও থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, হেফাজত নেতাকর্মীদের সহিংসতার ঘটনায় মামলায় এজহারভুক্ত ৫ সহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের