অপরাধ দমনে ২ শতাধিক সিসি ক্যামেরা

বরিশাল প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২১, ১৭:১১আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৭:১১

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আওতাধীন এলাকার অপরাধ দমনে দুই শতাধিক সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) নগরীর প্রাণকেন্দ্র সদর রোড, গীর্জা মহল্লা, চকবাজারসহ বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরাগুলো স্থাপন কাজ শুরু হয়। পর্যায়ক্রমে বিএমপির আওতাধীন চারটি থানার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, ‘আধুনিক বিশ্বে আজকাল অনেক ঘটনাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। ক্যামেরাগুলো স্থাপন কাজ শেষ হলে এগুলো নগরীতে আপরাধ দমন ও নিয়ন্ত্রণে সহায়ক হবে। একই সঙ্গে ক্যামেরার মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন চিহ্নিত অপরাধীদের শনাক্ত করা ও যেকোনও অপরাধকারীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া নগরীতে মিছিল-মিটিং ও সভা-সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের সহজেই চিহ্নিত করতে সুবিধা হবে।’

তিনি আরও বলেন, ‘এই সিসি ক্যামেরা স্থাপন কাজ শেষ হলে অনেক অপরাধীর ভেতর আতঙ্ক কাজ করবে। তারা বুঝে যাবে, সিসি ক্যামেরার মাধ্যমে প্রশাসনের সদস্যরা তাদের সহজেই খুঁজে বের করে ফেলবে। সে ক্ষেত্রে তারা অপরাধ থেকেও সরে আসবে। এতে অপরাধও কমে আসবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের