জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়কের বাসা থেকে কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২১, ১৮:১৮আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৮:১৮

গাজীপুরে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়কের বাসা থেকে কিশোরী গৃহকর্মী চন্দনা বর্মণের (১৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-জিএমপির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বিষয়টি নিশ্চিত করেছেন।

চন্দনা জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর (বর্মন পাড়া) গ্রামের মৃত নন্দন বর্মণের মেয়ে।

ওসি জানান, মহানগরীর কাশিমপুর বাজার সংলগ্ন পূবালী ব্যাংকের পেছনে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সত্যরঞ্জন ধরের বাসায় গৃহকর্মীর কাজ করতো চন্দনা। শনিবার দুপুরে হঠাৎ ভবনের নিচতলায় ওয়েটিং রুম পরিষ্কার করার কথা বলে নিচে চলে যায় সে। বিছুক্ষণ পরেই বাড়ির লোকজন নিচতলায় ওয়েটিং রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় চন্দনার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তারা লাশ নিচে নামিয়ে পুলিশকে খবর দেয়। শনিবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের নানা ধীরেন্দ্র বাদী হয়ে রবিবার থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

ওসি আরও জানান, বাবার মৃত্যুর পর প্রায় চার বছর ধরে ওই বাসায় পালিত চন্দনা বর্মণ গৃহকর্মীর কাজ করে আসছিল। প্রায় চার মাস আগে চন্দনার মা মারা যান। মা মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে চন্দনা। হতাশায় সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী