বাড়ির উঠানের পানির ট্যাংকে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ০৮:৪৯আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৮:৪৯

বাড়ির উঠানে থাকা পানির রিজার্ভ ট্যাংকে পড়ে হাসান (৩০) ও হাবিবুর (২৫) নামে ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছে মিন্টু নামে এক যুবক। 

সোমবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাতে হাবিবুর তার স্ত্রীকে নিয়ে বাথরুমে যায়। ফেরার সময়ে বাড়ির মধ্যে থাকা পানির ট্যাংকে হঠাৎ করে পড়ে যায় হাবিবুর। তাকে উদ্ধার করতে ট্যাংকে নামে আরেক ভাই হাসান ও প্রতিবেশী মিন্টু। পরে ট্যাংকের মধ্যে মৃত্যু হয় হাসান ও হাবিবুরের। আহত অবস্থায় উদ্ধার করা হয় মিন্টুকে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাসান ও হাবিবুরের লাশ উদ্ধার করে। এছাড়া আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের