নুরের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল আইনে মামলা

সিলেট প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ১৯:৪৮আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৯:৪৮

সিলেটের কোতয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে বক্তব্য দেওয়ার অভিযোগে মহানগর ছাত্রলীগ নেতা কিশোর জাহান সৌরভ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মামলাটি দায়ের করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আশরাফ উল্লাহ তাহের।

মহানগর ছাত্রলীগ নেতা কিশোর জাহান সৌরভ বলেন, ‘নুর ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান হতে পারেন না, প্রকৃত মুসলমান কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন না এমন একটি বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যে আমরা যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত তারা ক্ষুব্ধ।’

নুরের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
জনগণের টাকায় ডাক্তার হয়ে জনগণকে সেবা দিন: প্রতিমন্ত্রী নুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান