শান্তির প্রস্তাবে সাড়া না দিয়ে তাণ্ডব চালাচ্ছে প্রশাসন: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ২১:১৯আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১:১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘কোম্পানীগঞ্জে শান্তির জন্য প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আহ্বানে সাড়া না দিয়ে তাণ্ডব চালাচ্ছে প্রশাসন। বাড়িতে বাড়িতে গিয়ে আমার ছেলেদের গ্রেফতার করা হচ্ছে।’ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকাল ৪টা ১০ মিনিটে অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এসব কথা বলেন তিনি।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘আমার অফিস থেকে কেউ বের হতে ও ঢুকতে পারে না। এখানে আমাকে অবরুদ্ধ করে রেখেছে। আমার ইফতার আনতে দেওয়া হচ্ছে না। একদিন সেহরিও আনতে দেওয়া হয়নি। সেহরি ছাড়া রোজা রেখেছি এবং ইফতার ছাড়া রোজা ভেঙেছি। আমার রাজু নামের একটা ছেলেকে এখান থেকে গ্রেফতার করেছে। পৌরসভা হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। কিন্তু কীভাবে এখান থেকে রাজুকে প্রশাসন গ্রেফতার করে এবং অমানুষিক নির্যাতন করে।’

তিনি আরও বলেন, ‘গত তিন দিনে আমার কর্মী নিজাম উদ্দিন মিকনসহ ১০ জনকে গ্রেফতার করেছে প্রশাসন। আমার ছেলেকে আহত করলো। ইট দিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে দিয়েছে। কিন্তু একটা আসামি ধরলো না প্রশাসন। আমার ছেলে অসুস্থ অবস্থায় বাড়িতে কাতরাচ্ছে। যারা হামলা করেছে, তাদের গ্রেফতার না করে আমার ছেলেদের গ্রেফতার করছে।’

উল্লেখ্য, বুধবার (২১ এপ্রিল) ভোরে নিজের অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে এসে আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতে শান্তির ডাক দেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের