শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ের আনাস স্যার আর নেই

ময়মনসিংহ প্রতিনিধি
০৪ মে ২০২১, ১১:১৫আপডেট : ০৪ মে ২০২১, ১১:২৪

শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনাস আজগর তালুকদার আর নেই।  সোমবার (৩ মে) ভোররাত ৩টা ৫৫ মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি একাধিকবার স্ট্রোক করেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

শিক্ষকতার পাশাপাশি তিনি সুলতানা অটোরাইস মিলসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ছিলেন। স্থানীয়ভাবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত ছিলেন।

তার গ্রামের বাড়ি তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের মোজাহারদি গ্রামে।বাদ জোহর জানাজা শেষে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

শিক্ষক আনাস আজগর  তালুকদারের সন্তানরা তাদের বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী