যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

জামালপুর প্রতিনিধি
০৪ মে ২০২১, ১৯:২১আপডেট : ০৪ মে ২০২১, ১৯:৫৫

জামালপুরের মেলান্দহে যুবলীগ নেতাকে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত বাবুল মিয়া মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের সাধুপুর গ্রামের মুনছব আলী শেখের ছেলে।

মেলান্দহ উপজেলা যুবলীগের সভাপতি শাহীন বাঘা জানান, বাবুল মিয়া নয়ানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

মেলান্দহ থানার ওসি জানান, সোমবার (৩ এপ্রিল) দুপুরে ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে বাবুল মিয়ার (৪০) সঙ্গে তার চাচা জয়নাল শেখের কথা কাটাকাটি হয়। পরে জয়নালের লোকজন পিটিয়ে গুরুতর আহত করে বাবুল মিয়াকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর ঢাকায় নেওয়ার পথে মারা যান বাবুল মিয়া।

তিনি আরও জানান, এ ঘটনায় রাতেই নিহত বাবুল মিয়ার চাচাতো ভাই বাদশা মিয়া ও বাদশার শ্বশুর শরাফত আলী, সফুরা খাতুন ও শেফালী খাতুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম