আদালতে সাবেক এমপি দুর্জয়কে ডিম নিক্ষেপ, চার দিনের রিমান্ড মঞ্জুর

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ১৭:১৩আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৭:১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে আদালতে তোলার সময় ক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে পুলিশের কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যেও আদালত ভবনের ভেতরে এ ঘটনা ঘটে। এদিন ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিন মঞ্জুর করেন।

ঢাকার লালমাটিয়া থেকে জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) হাতে গ্রেফতার হওয়া মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক ধারায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এদিন সদর থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ। আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয়পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় শুনানি শুরু হয়।

প্রসঙ্গত, বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাজধানী ঢাকার লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি দল। পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দায়ের হওয়া দুটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি দুর্জয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলা নম্বর ৫-এর এজাহারনামীয় ১৩ নম্বর আসামি দুর্জয়। মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি। মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯০৮-এর ৩(ক) ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

এ ছাড়া একই দিনে দৌলতপুর থানায় দায়ের হওয়া মামলা নম্বর ১-এ দুর্জয়কে প্রধান আসামি করা হয়েছে। ওই মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ ও ৪ ধারার পাশাপাশি দণ্ডবিধির ১৪৩, ৩২৪, ৩২৬, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নাইমুর রহমান দুর্জয়কে আদালতে হাজির করা হয়েছে বলে পুলিশ জানায়।

উল্লেখ্য, ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং দলটির মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি