আচারের প্যাকেটে করে ইয়াবা পাচারের চেষ্টা

নারায়নগঞ্জ প্রতিনিধি 
০৯ মে ২০২১, ০৯:৩৪আপডেট : ০৯ মে ২০২১, ০৯:৩৪

নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকায় এস এ পরিবহন কুরিয়ার থেকে প্রায় ছয় হাজার ইয়াবার চালানসহ অরুণা আক্তার (২৮) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব। কক্সবাজার থেকে অভিনব কায়দায় আসা ইয়াবার চালানটি শনিবার (৮ মে) দুপুরে এস এ পরিবহনের পার্সেল শাখা থেকে বুঝে নেওয়ার সময় তাকে আটক করা হয়।

অরুণার বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানা এলাকায়। র‌্যাব জানিয়েছে, এই নারী দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের কাজে সরাসরি জড়িত আছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর হাসান শাহরিয়ার জানান, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিস থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে পাঠানো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল নজরদারি শুরু করে। বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাবের গোয়েন্দা দলটি নারায়ণগঞ্জে এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অবস্থান নেয়। দুপুর আড়াইটার সময় অরুণা তার শিশু সন্তানকে কোলে নিয়ে বোরকা ও হিজাব পরে পার্সেল শাখার গুদাম থেকে কার্টন নিতে আসে। এসময় র‌্যাব তাকে হাতেনাতে আটরে। পরে কার্টন খুলে দেখা যায় আচারের প্যাকেটের আড়ালে ইয়াবা পাঠানো হয়েছিল। আচারের প্যাকেটের ভেতর থেকে ছয় হাজার ইয়াবা আছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন অরুণা। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে র‌্যাব জানিয়েছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘আপনারা ৭১ সালে কোথায় ছিলেন’
‘আপনারা ৭১ সালে কোথায় ছিলেন’
ইসরায়েল-লেবানন ১৪ দফা চুক্তিতে যা থাকছে
ইসরায়েল-লেবানন ১৪ দফা চুক্তিতে যা থাকছে
ইতালিতে হত্যাকাণ্ডের শিকার পরিবারটিকে পাঠানো উড়োচিঠিতে কী আছে
ইতালিতে হত্যাকাণ্ডের শিকার পরিবারটিকে পাঠানো উড়োচিঠিতে কী আছে
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন