ভারত ফেরত ব্যক্তির করোনা শনাক্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২১, ১৫:৫২আপডেট : ১২ মে ২০২১, ১৫:৫২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভারত ফেরত এক ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট। বুধবার (১২ মে) আক্রান্ত ব্যক্তিকে উপজেলার তারাব এলাকায় নিজ বাসায় আইসোলেটেড করে রাখা হয়। পরিবারের বাকি সদস্যদের কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য পুরো বাড়িটি লকডাউন করে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

খোঁজ নিয়ে জানা গেছে, আক্রান্ত ব্যক্তি গত কয়েক বছর ধরে ভারতের চেন্নাইতে কাজ করতেন। সেখানে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় তিনি গত ৯ মে বর্ডার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ১০ মে থেকে তাকে নজরদারিতে রাখা হয়। ১১ মে তার নমুনা সংগ্রহ করা হয় এবং ১২ মে তার করোনাভাইরাস শনাক্ত করা হয়। শনাক্তের পরপরই উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ থানা পুলিশ ওই ব্যক্তির বাড়ি লকডাউন করে দেয়।

এ ব্যাপারে জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম জানান, ভারতের চেন্নাই থেকে ফিরে আসা এক বাংলাদেশির শরীরে করোনা শনাক্ত হয়েছে। প্রয়োজনে যেকোনও সময় তাকে হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। স্থানীয় পৌর কাউন্সিলরকে পুরো বাড়ি লকডাউন এবং সার্বক্ষণিক নজরদারি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘তার দেহের করোনাভাইরাস ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা পরীক্ষা করা হয়নি। তবে তিনি যেহেতু ভারতে ছিলেন তাই ভারতীয় ভ্যারিয়েন্ট হওয়ার সম্ভাবনা অনেক। আমরা আইইডিসিআর’কে জানাব। তারা প্রয়োজন মনে করলে পরীক্ষা করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম