বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো কিশোরের

খাগড়াছড়ি প্রতিনিধি
১৪ মে ২০২১, ২০:১৫আপডেট : ১৪ মে ২০২১, ২০:১৫

বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো খাগড়াছড়ির পানছড়ি উপজেলার এক কিশোরের। খাগড়াছড়ি-পানছড়ি সড়কের ভাইবোনছড়া বাজার সংলগ্ন মায়াবিনী লেকের লিংক রোডের প্রবেশ মুখে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয় ওই কিশোর। শুক্রবার (১৪ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ।   

নিহত কিশোর নাজমুল হোসেন নাঈম (১২) পানছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা মো. নাছির হোসেনের ছেলে। তার বাড়ি পানছড়ি উপজেলা সদরের মোহাম্মদপুর এলাকায়। নাঈম পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। চার ভাই ও চার বোনের মধ্যে সে ছিল সপ্তম।

ওসি বলেন, ‘দুপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে ব্যাটারিচালিত অটোরিকশায় পানছড়ি থেকে মায়াবিনী লেকে যাচ্ছিল নাঈম। সে সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।’ তবে এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করে পরিবারের পক্ষ থেকে কোনও মামলা দায়ের না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তাই কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের বাবা মো. নাছির হোসেন বলেন, ‘মামলা করে তো আর আমার ছেলেকে ফেরত পাওয়া যাবে না। এটি একটি দুর্ঘটনামাত্র। তাই মামলা-মোকদ্দমায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

নাছির হোসেন আরও জানান, নাঈমের বয়স যখন দুই বছর তখন তার মা মারা যায়। এরপর থেকে মা-হারা ছেলেকে বহু কষ্টে কোলে-পিঠে করে বড় করেছেন তিনি। ছোটবেলা থেকেই দারুণ মিশুক ছিল নাঈম। সকালে ঈদের নামাজ আদায় করে বাবার সঙ্গে অনেকক্ষণ খুনসুটিও করেছিল সে। পরে নানাবাড়ি এবং মামার বাড়িতে গিয়ে সবাইকে ঈদের সালামও করে এসেছে। এরপর কাউকে কিছু না বলেই বন্ধুদের সঙ্গে মায়াবীনি লেক দেখতে চলে যায় নাঈম।

এদিকে নাঈমের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। ম্লান হয়ে এসেছে ঈদের আনন্দ। হাজারো ব্যস্ততার ভিড়েও সন্তানদের দিকে খেয়াল রাখতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন নিহত নাঈমের বাবা।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে