বাড়ি ফিরলেন ঝিনাইদহে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ৮৬ জন

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ মে ২০২১, ১৬:৪৬আপডেট : ১৮ মে ২০২১, ১৬:৫০

১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরলেন ৮৬ জন ভারতফেরত যাত্রী। মঙ্গলবার সকালে শহরের পিটিআই হোস্টেল প্রাঙ্গণে তাদের পাসপোর্ট ও করোনার নেগেটিভ ফলাফল দেওয়া হয়।

ঝিনাইদহের জেলা প্রশাসক মজিবর রহমান জানান, গত ৩ ও ৪ মে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আসা ১৬৭ জন যাত্রীকে ঝিনাইদহ শহরের পিটিআই ও এইড কমপ্লেক্সে কোয়ারেন্টিনে রাখা হয়। ১৪ দিন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তারা কোয়ারেন্টিনে ছিল। সোমবার বিকালে তাদের  করোনার নমুনা সংগ্রহ করা হয়। সন্ধ্যার পর নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসায় মঙ্গলবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের বাড়ি, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে।

জেলা প্রশাসক আরও জানান, গত সোমবার ২৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়। এছাড়াও ১৪ দিন কোয়ারেন্টিন শেষে চার জনের করোনা পজিটিভ আসায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ভারতফেরত ১৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক
ভারত থেকে জেল খেটে ফিরলেন ৭ বাংলাদেশি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম