ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক

বেনাপোল প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৫

দীর্ঘ ৩ বছর ৪ মাস ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন অস্ত্র ও পর্নোগ্রাফি মামলার এক আসামিসহ বাংলাদেশি ৭ যুবক।

শনিবার (২৬ এপ্রিল) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ‘ভালো কাজের আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধপথে পাসপোর্ট-ভিসা ছাড়া ২০২২ সালে ৪ মার্চ অবৈধপথে ভারতে যান। এরপর ভারতের মুম্বাইয়ে বিভিন্ন অঞ্চলে কৃষিকাজসহ অন্যান্য কাজ করার সময় ওই বছরের ২৬ ডিসেম্বর সেখানকার পুলিশ আটক করে তাদের আদালতে পাঠায়। আদালত তাদের ৩ বছর ৪ মাস সাজা দেয়। সাজা শেষে একটি এনজিও সংস্থার মাধ্যমে আজ (শনিবার) বিকালে তারা দেশে ফেরেন।

ফেরত আসারা হলেন- রবিউল ইসলাম (৩৩ ), ফয়সাল (৩৭), মিন্টু বাড়ুই (৪০), এনায়েত মাতুব্বর (৩১), রিপন খলিফা (৪১), শহিদুল শেখ (৩৫) ও আল আমিন হোসেন (২০)। এরা শরীয়তপুর, যশোর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

/কেএইচটি/
সম্পর্কিত
ভারতফেরত ১৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর
ভারত থেকে জেল খেটে ফিরলেন ৭ বাংলাদেশি
তামাবিল ইমিগ্রেশন দিয়ে ১৪ বাংলাদেশিকে ফেরত দিলো ভারত
সর্বশেষ খবর
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলের মৃত্যু
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
আবারও বার্সেলোনার ৫ গোল, এবার বিধ্বস্ত ফেইনুর্ড
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা