টেকনাফে পিস্তলসহ নারী আটক

টেকনাফ প্রতিনিধি
০১ জুন ২০২১, ১৩:৫০আপডেট : ০১ জুন ২০২১, ১৩:৫০

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

আটক সাবিনা ইয়াছমিন টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মো. সরুয়ারের স্ত্রী।

ওসি জানান, সোমবার রাতে পুলিশ টেকনাফের উত্তর লম্বরী পাড়া এলাকায় সরুয়ারের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, ১৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় ওই নারীকে আটক করা হয়।

ওসি আরও বলেন, আটক নারী স্বামীসহ দীর্ঘদিন যাবৎ ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। তারা মাদক পাচারের সময় বিদেশি এই পিস্তল ব্যবহার করে আসছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে আটক নারীকে কক্সবাজারের আদালতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম