যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ভারতফেরত ক্যানসার রোগীর মৃত্যু

যশোর প্রতিনিধি
০৫ জুন ২০২১, ০৯:০৮আপডেট : ০৫ জুন ২০২১, ০৯:০৮

যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ইমাদুল হক (৫৩) নামে ভারতফেরত এক পাসপোর্ট যাত্রী মারা গেছেন। শুক্রবার (৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ক্যানসার রোগে ভুগছিলেন।

ইমদাদুল হক নওগাঁর রাণীনগর উপজেলার ডাকাহারপাড়ার বারেক মোল্লার ছেলে।

বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক পলাশ কুমার দাশ জানান, ক্যানসারের চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি ভারতে গিয়েছিলেন। ক্যানসারের শেষ স্টেজে থাকায় চিকিৎসকরা তাকে ফেরত পাঠান। গত ২৪ মে তিনি বেনাপোল বন্দর দিয়ে দেশে আসেন। এরপর রোগী হওয়ায় প্রশাসনের কর্মকর্তারা তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বক্ষব্যাধি হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থাতেই সন্ধ্যায় মারা যান। তিনি ও তার স্ত্রী করোনা নেগেটিভ ছিলেন। মৃত্যুর পর নিয়মানুযায়ী তার করোনা পরীক্ষার জন্য ফের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারি বিধি মোতাবেক তার মরদেহ নওগাঁয় পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ভারতফেরত ১৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক
ভারত থেকে জেল খেটে ফিরলেন ৭ বাংলাদেশি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম