হিলিতে পণ্য রফতানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

হিলি প্রতিনিধি
০৭ জুন ২০২১, ০৯:৪২আপডেট : ০৭ জুন ২০২১, ০৯:৪২

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আগামী বুধবার (৯ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য ভারত থেকে বাংলাদেশে সব ধরনের পণ্য রফতানি বন্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের চিঠি দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। রবিবার বিকালে হিলি স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপকে এই বিষয়টি জানানো হয়েছে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের ব্যবসায়ী সংগঠন হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বন্ধের বিষয়টি জানানো হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের দেওয়া ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি অনুযায়ী আগামী ৮ জুনের মধ্যে রফতানি পণ্য নিয়ে বাংলাদেশে যাওয়া আমাদের সব ভারতীয় ট্রাক চালককে করোনার টিকা প্রদান করা সম্ভব নয়। এর কারণ পুরো দেশজুড়েই করোনার টিকার অভাব আছে। আগের মতো বন্দর দিয়ে দু দেশের মাঝে সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখতে হবে। আপনাদের একক সিন্ধান্ত আমরা মেনে নিতে পারছি না। এতে আমরা অপমানিত বোধ করছি। অন্যান্য স্থলবন্দরের মতো হিলি স্থলবন্দরেও গাড়ি স্বাভাবিকভাবে নিতে হবে। আজ এ নিয়ে অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির বৈঠকে এসব সিন্ধান্ত নেওয়া হয়।’

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি বলেন, ‘এখন তারা যদি রফতানি বন্ধ করে তাহলে আমাদের কিছু করার নেই। তাদের দাবি, আগের মতো ১৫০ থেকে ২০০ পণ্যবাহী ট্রাক নিতে হবে। কিন্তু আমাদের এখানে করোনার সংক্রমণরোধে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ মিলিয়ে বন্দরের আমদানি-রফতানির পরিমাণ কমিয়ে ৮০ ট্রাক করে নির্ধারণ করা হয়েছিল। সম্প্রতি সংক্রমণের হার বেড়ে যাওয়ায় তা আরও কমিয়ে ৫০ ট্রাক করে নির্ধারণ করা হয়েছিল, যা আজ (রবিবার) থেকেই কার্যকর করা হয়েছে। যাতে প্রতিদিন যেসব ট্রাক পণ্য নিয়ে দেশে প্রবেশ করবে সেগুলো যেন ওইদিনই পণ্য খালাস করে পুনরায় ভারতে ফেরত যেতে পারে। বন্দরে অবস্থান করতে না পারে।’

/এমএএ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান