৩০ ঝুট গুদাম পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
১২ জুন ২০২১, ১১:৫০আপডেট : ১২ জুন ২০২১, ১১:৫২

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় চুড়ি ফ্যাক্টরির পেছনের বস্তি এলাকায় ৩০টি ঝুটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তে আগুন গুদামের আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার ভোর রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঢাকা জোন-৩-এর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর পেয়ে উত্তরা, সদর দফতরসহ ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। দুই ঘণ্টা পর ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৩০টি ঝুট গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট, মালামাল ও আশপাশের দোকানপাট পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে ড্যাম্পিংয়ের কাজ করছেন দমকল কর্মীরা।

এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম