রাবিতে ১১ ঘণ্টা পর আন্দোলন স্থগিত করলেন ছাত্রলীগ নেতাকর্মীরা

রাবি প্রতিনিধি
২০ জুন ২০২১, ২৩:২৫আপডেট : ২০ জুন ২০২১, ২৩:২৭

কর্মস্থলে পদায়নের দাবিতে আন্দোলনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অ্যাডহকে নিয়োগপ্রাপ্ত ছাত্রলীগ নেতাকর্মীরা প্রায় ১১ ঘণ্টা পর প্রশাসন ভবন ত্যাগ করেছেন। রবিবার (২০ জুন) রাত সোয়া ১০টার দিকে তারা প্রশাসন ভবন ত্যাগ করেন। এর আগে সকাল ১১টা থেকে ওই ভবনে তালা দিয়ে অবস্থান নেন তারা।

আন্দোলন স্থগিত করা হয়েছে কিনা জানতে চাইলে অ্যাডহকে নিয়োগ পাওয়া রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আল আমিন বলেন, ‘আমরা সাময়িক আন্দোলন স্থগিত করেছি। আমাদের একটি প্রতিনিধি দল মহানগরের নেতৃবৃন্দের সঙ্গে দেখা করতে গেছে। সেখান থেকে আসলে আমরা পরবর্তী পদক্ষেপ জানতে পারবো।’ তবে মহানগরের কারা এতে অংশ নিয়েছেন সে বিষয়ে কিছু বলেননি তিনি।

জানা গেছে, আন্দোলনরত ছাত্রলীগ নেতাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতারা। নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী এক ছাত্রলীগ নেতা বলেন, ‘রাজশাহীর নওহাটায় সংসদ সদস্য আয়েন উদ্দীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্পাদক ডাবলু সরকারের সঙ্গে আমাদের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। এতে উপাচার্য আনন্দ কুমার সাহাও রয়েছেন।’

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান তার শেষ কর্মদিবসে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা ১৩৮ জনকে অ্যাডহকে নিয়োগ দেন। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এই নিয়োগকে অবৈধ ঘোষণা করেছে।

আরও খবর: ৩ ঘণ্টার ব্যবধানে রাবির প্রশাসন ভবনে ফের তালা

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের