কর্ণফুলীতে তেলবাহী জাহাজের ধাক্কায় ডুবে গেলো পণ্যবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জুন ২০২১, ২২:২১আপডেট : ২১ জুন ২০২১, ২২:২৫

কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এমভি রুহুল আমিন নামে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। সোমবার (২১ জুন) রাত পৌনে ৮টার দিকে কর্ণফুলী নদীর জুট রেলিঘাট এলাকায় জাহাজটি ডুবে যায়।

নৌপুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এই ঘটনায় জাহাজে থাকা সব ক্রু ও নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

এবিএম মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাহাজ এমভি রুহুল আমিন বঙ্গোপসাগরের বহির্নোঙর থেকে পণ্য বোঝাই করে কর্ণফুলি নদীতে আসার সময় সেখানে আগে থেকে থাকা ওটি মিক হৃদয়-১ নামে একটি তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে জাহাজটির তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে সেটি পানিতে তলিয়ে যায়। জাহাজে থাকা নাবিকরা নিরাপদে উদ্ধার হয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি