লকডাউন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

বগুড়া প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ১৮:৫০আপডেট : ০১ জুলাই ২০২১, ১৮:৫০

বগুড়ার ধুনটে কঠোর বিধিনিষেধ চলাকালে দোকান ও মাদ্রাসা খোলা রাখা নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত পাঁচ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে উপজেলার সোনাহাটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারপিটে দুজন আহত হয়েছেন। বিকাল পর্যন্ত কেউ মামলা দেয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, অন্যান্য এলাকার মতো ধুনটেও কঠোর বিধিনিষেধ শুরু চলছে। সকাল থেকে উপজেলার সোনাহাটা বাজার এলাকায় জিনিয়াস মডার্ন মাদ্রাসা খোলা রেখে পাঠদানের কাজ চলছিল। ওই বাজারের মণ্ডল স্টোরের মালিক আশিকুর রহমান মানিক এর প্রতিবাদ করেন। এ নিয়ে মাদ্রাসার পরিচালক মহসিন আলী ও গোলাম মোস্তফার সঙ্গে মানিকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। মানিকের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। মারপিটে সোনাহাটা বাজারের মণ্ডল স্টোরের মালিক আশিকুর রহমান মানিক (৩৫), মাদ্রাসা পরিচালক মহসিন আলম (৪২) ও গোলাম মোস্তফাসহ (৪৬) উভয়পক্ষের পাঁচ জন আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে মণ্ডল স্টোরের মালিক মানিক অভিযোগ করে জানান, বিধিনিষেধ অমান্য করে মাদ্রাসায় পাঠদান করা হচ্ছিল। তিনি এর প্রতিবাদ করায় মাদ্রাসার পরিচালক মহসিন ও অন্যরা তাকে মারপিট করে আহত করেছেন। এ সময় তার ব্যবসা প্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে মহসিন আলম দাবি করেন, পূর্ব বিরোধের জের ধরে মানিক ও তার লোকজন তাকে মারপিট করেছেন। তার দোকানে হামলা করা হয়নি।

ধুনট থানার ওসি জানান, বিধিনিষেধ চলাকালে মাদ্রাসা ও দোকান খোলা নিয়ে এ মারামারির ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। উভয়পক্ষের দু-তিন জন সামান্য আহত হয়েছেন। বিকাল পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম