জামালপুরের মার্কেটে চোর-পুলিশ খেলা

জামালপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ১৯:১২আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৯:১২

লকডাউনে বাইরে থেকে দোকান বন্ধ থাকলেও দোকানের ভেতরে ক্রেতার সমাগম। আবার কোনও কোনও দোকানে অর্ধেক শাটার খোলা রেখে চলছে বিক্রি। পুলিশ ও প্রশাসনের উপস্থিতি টের পেলেই বন্ধ হয় দোকান, চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আবার শুরু হয় বেচাকেনা। বৃহস্পতিবার (৮ জুলাই) লকডাউনের অষ্টম দিনে জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন বাজারের এমন কৌশলে ব্যবসা পরিচালনা করতে দেখা যায়।

সরেজমিন দেখা যায়, সকাল থেকে উপজেলার নিত্যবাজার, থানা মোড়, গুঠাইল বাজার, ধর্মকুড়া বাজার, পঁচাবহলা বাজার, উলিয়া বাজার, ডিগ্রিরচর সকাল বাজার, নতুন বাজার, কান্দারচর বাজার, সিরাজাবাদ বাজার, মলমগঞ্জ বাজার ও নাপিতেরচর বাজারসহ প্রায় অধিকাংশ দোকানে এভাবেই চলছে বেচাকেনা।

এভাবে লকডাউনে দোকান খোলা রেখে ব্যবসা করায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কিন্তু দোকানিরা বলছেন, অনেকটা বাধ্য হয়েই দোকান খুলছেন তারা। ইসলামপুর নিত্য বাজারের নাম প্রকাশের অনিচ্ছুক এক গার্মেন্টস ব্যবসায়ী জানান, ‘পর পর তিনটা ঈদ চল গেছে এভাবেই। আমাদের সারাবছরের ব্যবসা হয় দুই ঈদে। এভাবে যদি দোকানপাট বন্ধ থাকে তাহলে দোকান ভাড়া, সংসার খরচের টাকা কোথায় পাবো। তাই বাধ্য হয়েই হাফ শাটার খুলেই ব্যবসা পরিচালনা করছি।’

সালাম মিয়া নামে এক চা বিক্রেতা বলেন, ‘কঠোর লকডাউনে জেলা প্রশাসন দোকানপাট বন্ধ করে দিয়েছে। এখন পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে আছি। তাই বাধ্য হয়ে গোপনে ব্যবসা পরিচালনা করছি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। দোকান বন্ধ রাখতে উপজেলা প্রশাসনের অভিযান সব সময় চলমান রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম