করোনামুক্ত হয়ে ডেঙ্গু জ্বরে প্রধান শিক্ষকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ০০:২৯আপডেট : ১০ জুলাই ২০২১, ০০:৩৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

মারা যাওয়া শিক্ষকের নাম মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক (৫৮)। তিনি সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এইচ জি জি এস সরকারি বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

শুক্রবার (০৯ জুলাই) বাদ জুমা এইচ জি জি এস সরকারি বিদ্যায়তনের মাঠে জানাজা শেষে তাকে দরগাবাড়ি কবরস্থানে দাফন করা হয়। শফিকুল ইসলামের মৃত্যুতে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সারসহ শিক্ষক-শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন। সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মার্চ মাসে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ৩৮ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হন শফিকুল ইসলাম। জুন মাসের শেষ সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১০-১২ দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

শফিকুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। ১৯৮৯ সালে হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে মোগরাপাড়া এইচ জি জি এস সরকারি বিদ্যায়তনে যোগ দেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। 

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি