নিষেধাজ্ঞার পরেও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রী পারাপার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১৫:৩১আপডেট : ১০ জুলাই ২০২১, ১৫:৩১

নিষেধাজ্ঞার পরেও মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌপথে যাত্রী পারাপার করা হয়েছে। শনিবার (১০ জুলাই) সকালে পায়ে হাঁটা যাত্রীদের ভিড় ছিল। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে যাত্রী কমতে থাকে। দুপুরের পর ঘাট যাত্রীশূন্য হয়ে যায়। তবে, পদ্মা পারের অপেক্ষায় আছে শতাধিক পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স।

এ নৌপথে ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে ১০টি। যেসব প্রাইভেটকার ফেরিতে পার হচ্ছে সেগুলো উপযুক্ত জরুরি কারণ দেখাতে পারছে বলে দাবি করছেন ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের উপ-মহাব্যস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম বলেন, ‘ঘাটে আসা যাত্রীদের ফেরিতে উঠতে বাধা দেওয়া আমাদের দায়িত্ব নয়। চেকপোস্টে যারা দায়িত্ব পালন করেন তাদের এটি দেখার কথা। আমাদের দায়িত্ব ফেরি পরিচালনা করা। জরুরি পরিষেবার পণ্যবাহী যানের জন্য যদি ফেরি চালু করি আর সেখানে যদি সাধারণ যাত্রীরা উঠে পড়ে তাহলে আমাদের কিছু করার নেই।’

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, ঢাকা থেকে শিমুলিয়া ঘাটে আসতে আটটি চেকপোস্ট পার হয়ে আসতে হয়। কাজেই যারা এতগুলো চেকপোস্ট পার হয়ে ঘাটে চলে আসেন তারা জরুরি কাজেই তাদের গন্তব্যের উদ্দেশে যাচ্ছেন।

এ মুহূর্তে ঘাটে শতাধিক যান ছাড়া কোনও যাত্রী নেই।

/এমএএ/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম