পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ রিকশাচালক তিন মাস পর থানায় হাজির

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৩, ১৯:১৬আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৪:৫৭

নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাটারিচালিত রিকশা নিয়ে পদ্মা সেতুতে উঠে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের তিন মাস পরে থানায় এসে হাজির হলেন রিকশাচালক শরীফুল ইসলাম। চলতি বছরের ১৯ জুন সেতু থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। এ ঘটনায় কয়েক দিন উদ্ধারকাজ চললেও খোঁজ মেলেনি তার। অবশেষে ৩ মাস ১০ দিন পর খোঁজ মিলেছে শরীফুলের এবং তিনি বেঁচে আছেন।

রবিবার (১ অক্টোবর) দুপুরে পদ্মা উত্তর থানায় উপস্থিত হন শরীফুল। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুমন দেব এ তথ্য নিশ্চিত করেছেন।

শরীফুল বাগেরহাটের মোল্লাহাট গ্রামের জিন্নাত আলীর ছেলে।

শরীফুল জানান, তার বাড়ি বাগেরহাটে। তবে তিনি ঢাকার হাজারীবাগে থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন রাতে পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হন তিনি। তার উদ্দেশ্য ছিল ঢাকা থেকে বাগেরহাটে চলে যাবেন। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত হয়ে তিনি রিকশা চালিয়ে পদ্মা সেতুর ওপরে ওঠেন। একপর্যায়ে একটি গাড়ির সঙ্গে হালকা ধাক্কা লাগলে নিরাপত্তাকর্মীরা তাকে ধাওয়া করেন। এ সময় গুলি করা হবে, এমন কথা শুনে ভয়ে রিকশা রেখেই তিনি ঝাঁপিয়ে পড়েন পদ্মা নদীতে।

তিনি বলেন, ‘রাতভর নদীতে ভেসে ছিলাম। নদীতে অনেক ঢেউ ছিল। আমি কোনও কূলকিনারা খুঁজে পাইনি। নিজের মতো করে সাঁতার কাটছিলাম। সকালে দূরের একটি এলাকায় উঠি। পরে বাসে করে বাড়িতে গেলেও পরিবারের কেউ আমার এই ঘটনা বিশ্বাস করেনি। সবাই বলছিল, অটোরিকশাটি আমি চুরি করে বিক্রি করে দিয়েছি। কিস্তির টাকা দিয়ে ব্যাটারিচালিত রিকশাটি কিনেছিলাম। পরে জানতে পারি এটি থানায় আছে। এ জন্য পদ্মা সেতুর উত্তর থানায় আসি।’

এ বিষয়ে শরীফুল ইসলামের শ্বশুর মোহাম্মদ দাউদ মোল্লাহ বলেন, ‘ঘটনাটি আমাদের কাছে বলার পর আমরা বিশ্বাস করতে পারিনি। কারণ, পদ্মা নদীতে পড়ে কেউ জীবিত ফিরতে পারে না। শরীফুলের মানসিক কিছু সমস্যা ছিল। এখন থানায় এসে দেখলাম এটি তারই রিকশা। এখন বিশ্বাস হচ্ছে।’

অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উল্টো পথে ব্যাটারিচালিত রিকশা চালিয়ে সেতুর ওপর থেকে লাফ দেওয়া শরীফুলের সন্ধান পাওয়া গেছে। যাচাই-বাছাই করে শনাক্ত করা হয়েছে তিনি-ই সেতু থেকে লাফ দেওয়া শরীফুল।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় মাদারীপুরের শিবচর থানায় একটি অভিযোগ করা হয়েছিল। তাই তাকে শিবচর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি নিজেই পদ্মা সেতুর উত্তর থানার এসে হাজির হয়েছেন।’

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ জুন দিবাগত রাত ২টার দিকে মাওয়া প্রান্ত হয়ে উল্টো পথে সেতুতে উঠে পড়েন ব্যাটারিচালিত অটোরিকশাচালক শরীফুল। বিষয়টি টের পেয়ে সেতুর নিরাপত্তাকর্মীরা তাকে ধাওয়া করেন। পরে সেতুর ২১ নম্বর পিলারের কাছে পৌঁছে রিকশা রেখে তিনি নদীতে ঝাঁপ দেন। দুদিন নৌপুলিশ ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।

/কেএইচটি/এমওএফ/এনএআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী