করোনায় মারা গেলেন স্ত্রী, হাসপাতালে স্বজনহীন মুমূর্ষু স্বামী

চাঁদপুর প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ১৬:৫৭আপডেট : ১২ জুলাই ২০২১, ১৭:১৫

চাঁদপুরে করোনা আক্রান্ত হয়ে শাহনাজ বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার স্বামী শাহ আলমও করোনা আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন। কোনও স্বজন কাছে না থাকায় প্রশাসনের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (১১ জুলাই) নমুনা দেওয়ার পর সোমবার শাহনাজ এবং তার স্বামীর রিপোর্ট পজিটিভ আসে। তারা দু’জন বাসাতেই ছিলেন। সোমবার সকাল পৌনে ১১টার দিকে শাহনাজ মারা যান।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, ‘মিশন রোডে দর্জি বাড়ির কাছে এক বাড়িতে শাহ আলম নামে একজন করোনায় আক্রান্ত হয়ে মুমূর্ষু হয়ে আছেন এবং তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের দুই ছেলেই বিদেশে থাকেন। কাছের আত্মীয় তেমন কেউ নেই। এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে যাই এবং এ বিষয়ে জেলা প্রশাসক স্যারকে জানাই। এ তথ্য জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু নঈম পাটওয়ারী দুলাল জানতে পেরে তাৎক্ষণিকভাবে একটি অ্যাম্বুলেন্স জোগাড় করে দেন। ওই অ্যাম্বুলেন্সের মাধ্যমে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীকে সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে মৃত ব্যক্তির দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, ‘সোমবার তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসলেও হয়তো আরও আগে থেকেই তারা অসুস্থ ছিলেন।’

তিনি জানান, চাঁদপুর সদর উপজেলার করোনা পরিস্থিতি খারাপ। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী