কোভিড পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহারের অভিযোগ

পাবনা প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১৮:০৩আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৮:০৩

পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে কোভিড পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে শুরু হওয়া কোভিড-১৯ পরীক্ষার কাজে মেয়াদোত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহার করা হয়।

ভুক্তভোগী এক ব্যক্তি জানান, তার করোনা টেস্টের জন্য তাকে ২০২১/০৬ মেয়াদের লিকুইড টিউবে নমুনা নেওয়া হয়। নমুনা নেওয়ার সময় তিনি মেয়াদোত্তীর্ণ টিউব কেন ব্যবহার করা হচ্ছে তা জানতে চান। এ সময় দায়িত্বরত ব্যক্তিরা তাকে এ ব্যাপারে অফিসে অভিযোগ করতে বলেন। পরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।

এ ব্যাপারে পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, সদর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা কোভিডে আক্রান্ত হওয়ায় অন্য লোক দিয়ে নমুনা সংগ্রহের কাজ করানো হচ্ছে। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়া ১৯টি টেস্টটিউব ছিল। পরে মেয়াদ থাকা নতুন লিকুইড টিউব দিয়ে নমুনা সংগ্রহের কাজ করা হয়েছে।

তিনি আরও জানান, মেয়াদোত্তীর্ণ টিউবে সংগৃহীত নমুনায় সঠিক ফল নাও আসতে পারে। তাদের কাছ থেকে পুনরায় নমুনা নিতে হবে।

জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে মেয়াদ থাকা টিউব দিয়ে নমুনা সংগ্রহের কাজ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম