শার্শার পশুর হাটে ভিড়, স্বাস্থ্যবিধির পরোয়া নেই

বেনাপোল প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ১৮:৩৯আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৮:৩৯

স্বাস্থ্যবিধির কোনও বালাই নেই যশোরের শার্শার সাতমাইল পশুর হাটে আসা হাজার হাজার মানুষের মাঝে। এতে মারাত্মকভাবে বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। সরকার দেশীয় খামারিদের ক্ষতির কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট পরিচালনার অনুমতি দেয়। কিন্তু সেই নির্দেশের প্রতি কারও ভ্রুক্ষেপ নেই। স্বাস্থ্যবিধি ও অন্যান্য নির্দেশনা উপেক্ষা করেই হাট পরিচালনা করছেন ইজারাদাররা।

রবিবার (১৮ জুলাই) সরেজমিন সাতমাইল হাট ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে গরু কেনাবেচা করতে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে এ হাটে। কিন্তু সেখানে মাস্ক ব্যবহার বা সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এছাড়া সরকারি নির্দেশ উপেক্ষা করে রাস্তার ওপর বসেছে পশুর হাটটি। এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে। হাট তদারকিতে ইজারাদারদের পক্ষে শতাধিক স্বেচ্ছাসেবককর্মী থাকলেও শৃঙ্খলা বা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কোনও উদ্যোগ দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, পশুহাটের যে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে, এখান থেকে আশপাশের গ্রামগুলোতে করোনা ছড়াবে। গরু কিনতে আসা জাফর জানান, খামারিদের কথা বিবেচনা করে এ মুহূর্তে গরুর হাট চালু রাখা জরুরি। তবে স্বাস্থ্যবিধি না মানলে ইজারাদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার।

সাতমাইল গরুহাটের ইজারাদার খতিব ধাবক জানান, কিছুদিন এ হাট বন্ধ থাকায় মানুষ কোরবানির গরু কিনতে পারেনি। এখন হাট চালু হওয়ায় গরু বেশি ওঠায় লোকসমাগমও একটু বেশি হয়েছে। তবে বেচাকেনা কম। গরু হাটে এর চেয়ে বেশি স্বাস্থ্যবিধি মানা যায় না। তারপরেও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে নিয়ম মানতে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, স্বাস্থ্যবিধি মানতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ইজারাদারদের। রাস্তার ওপর যাতে হাট না বসে সেজন্য প্রয়োজনে কম গরু হাটে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও যদি নির্দেশনা না মানে হাট বন্ধ করে দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, দেশ এখন ক্রান্তিকাল পার করছে। এই মুহূর্তে মানুষ যদি সচেতন না হয় তাহলে ঈদ পরবর্তী সময়ে আরও বড় ধরনের মৃত্যুর মিছিল দেখতে হতে পারে। সেজন্য হাট-বাজার, বিশেষ করে, বর্তমানে পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি শতভাগ মাস্ক পরিধান করা জরুরি।

/এমএএ/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী