মোটরসাইকেলের ধাক্কায় সেনা সার্জেন্ট নিহত

বগুড়া প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ১৩:১১আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৩:১১

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আমজাদ হোসেন (৪০) নামে বাইসাইকেল আরোহী এক সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। শুক্রবার রাতে শহরের লতিফপুর এলাকায় র‌্যাব-১২ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত মোটরসাইকেল চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। শনিবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সেনা সার্জেন্ট আমজাদ হোসেন বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সে কর্মরত ছিলেন। তিনি ফুলদীঘি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি খাবার কেনার জন্য শুক্রবার রাতে বাইসাইকেলে শহরের দিকে আসছিলেন। রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১২ বগুড়া কোম্পানির কার্যালয় ও পুলিশ লাইন্সের সামনে লতিফপুর এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তিনি সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে মাথায় আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

শনিবার সকালে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিহত সেনা সার্জেন্টের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের