গৃহকর্মীকে মারধরের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ জুলাই ২০২১, ১৭:৫৮আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৭:৫৮

সিরাজগঞ্জে রাস্তায় প্রকাশ্যে গৃহকর্মীকে মারধরের অভিযোগে আরাফাত শাকিল (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৫ জুলাই) রাতে শহরের রহমতগঞ্জ মহল্লার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

সদর থানার ওসি জানান, নুরজাহান তুর্কি (৫৯) নামে এক গৃহকর্মীকে মারধর করার অভিযোগে আরাফাত শাকিল ও তার বোন জান্নাতুল নাঈম সাথীকে (৩৪) আসামি করে রবিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি শাকিলকে রাতেই গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, নির্যাতনের শিকার গৃহকর্মী নূরজাহান খাতুন তুর্কি উল্লেখ করেন, জান্নাতুল নাঈম সাথী বেলকুচিতে সরকারি চাকরি করেন। আট মাস আগে তার সরকারি কোয়ার্টারে মাসিক ছয় হাজার টাকা বেতনে গৃহকর্মীর কাজ নেন তিনি। কিন্তু সেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করানো হলেও ঠিকমতো খাবার দেওয়া হতো না তাকে। এমনকি গৃহকর্ত্রী সাথী সব সময়ই গালমন্দ করতেন। ১০ দিন পর তিনি আর কাজ করতে না চাইলে বেতন না দিয়েই তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনার জেরে গত ২০ জুলাই শহরের রহমতগঞ্জ চার নম্বর গলির একটি বাসায় কাজ করতে যাওয়ার পথে নূরজাহানের উপর অতর্কিত হামলা চালান সাথীর বড় ভাই ব্যাংক ম্যানেজার আরাফাত শাকিল। এ সময় তাকে ছাতা দিয়ে বেদম মারধর করে পরনের পোশাক টেনে ছিঁড়ে ফেলা হয়। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে হুমকি দিতে দিতে চলে যান শাকিল। পরে এলাকাবাসী তুর্কিকে হাসপাতালে ভর্তি করেন।  হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে রবিবার (২৫ জুলাই) রাতে থানায় মামলা দায়ের করেন তিনি।

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের