কামড়ে ক্রেতার কান ছিঁড়ে ফেললেন দোকানি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ২১:০১আপডেট : ২৭ জুলাই ২০২১, ২১:০৪

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পাওনা টাকা দিতে না পারায় দোকানি কামড় দিয়ে ক্রেতার কান ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদীখান বাজারে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ক্রেতা সুমন দেওয়ানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রশুনিয়া ইউনিয়নের পূর্ব আবিরপাড়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে আউয়াল মোল্লা সিরাজদীখান বাজারে গোখাদ্যের ব্যবসা করেন। মঙ্গলবার বেলা সাড় ১১টার দিকে একই গ্রামের সাবেদ আলী দেওয়ানের ছেলে সুমন ভুসি কিনতে যান। সে সময় দোকানি আউয়াল আগের পাওনা দুই হাজার টাকা চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানি উত্তেজিত হয়ে কামড় দিয়ে সুমনের কান ছিঁড়ে ফেলেন। আশেপাশের লোকজন উদ্ধার করে আহত সুমনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজদীখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘অভিযুক্ত দোকানিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের