প্রেমিকের বাড়িতে ৪ দিন যাবৎ অনশনে প্রেমিকা, প্রেমিক পলাতক

দিনাজপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ২০:২৭আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২০:২৭

সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেওয়ায় বিয়ের দাবিতে চার দিন ধরে কথিত প্রেমিকের বাড়িতে অনশন করছেন প্রেমিকা। এদিকে অনশনের পর থেকে বাড়িতে আসছেন না প্রেমিক। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর বানিয়াপাড়া গ্রামে।

জানা গেছে, রবিবার থেকে প্রেমিক ডালটন রায়ের (২৭) ঘরের সামনে বারান্দায় বসেই অনশন পালন করছেন প্রেমিকা পপি রানী রায় (১৯)। ডালটন ওই গ্রামের জয়কান্ত রায়ের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল মেকানিক। পপির বাড়িও একই উপজেলায়। তিনি দ্বাদশ শ্রেণির ছাত্রী। 

পপি রায় বলেন, ‘মানিকগঞ্জ বাজারে ডালটন রায়ের মেকানিকের দোকান থাকায় তার সঙ্গে পরিচয়ের পর একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর আমরা মোবাইল ফোনে নিয়মিত কথা বলতাম। এছাড়াও বিভিন্ন জায়গায় ঘুরতেও গিয়েছি। সে বারবার আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু গত দুই মাস ধরে সম্পর্কটি জানাজানি হলে ফোনে যোগাযোগ বন্ধ করে সে। বাধ্য হয়ে তার বাড়িতে এসেছি। তাকে বিয়ে না করা পর্যন্ত এ বাড়ি থেকে বের হবো না।

ডালটনের বাবা জয়কান্ত রায় বলেন, ‘এ ঘটনার দিন আমার ছেলে ডালটন প্রেমের বিষয়টি অস্বীকার করে বিয়ে করবে না বলে লাপাত্তা হয়ে যায়। এলাকাবাসীর অনুরোধে মেয়েটিকে বাড়ির ভেতরে রাখা হয়েছে।’

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনও অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
কেউ একটু হেসে কথা বললেই মনে হয় সে আপনার প্রেমে পড়েছে?
প্রেম-বিয়ের পর হত্যা করে লাশ গুম, গোয়ালঘরের মেঝে খুঁড়ে ৩১ দিন পর উদ্ধার
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী