বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত পুলিশ সদস্য

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ২১:২৯আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২১:২৯

দীর্ঘ ৩৮ বছরের চাকরি জীবনের শেষ কর্মদিবসে এক পুলিশ কনস্টেবলকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনার আয়োজন করলেন মানিকগঞ্জের হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। বুধবার (৪ আগস্ট) বিকালে তাকে সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ের মুহূর্তে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন কনস্টেবল মো. আনছার আলী।

এ সময় আনসার আলীর হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী তুলে দেন সহকর্মীরা। এরপর তাকে পুলিশের একটি সুসজ্জিত গাড়িতে গ্রামের বাড়ি হরিরামপুরের দিয়াবাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এর আগে থানার অফিসার রুমে এসআই বাশির উদ্দিনের সঞ্চালনায় এক বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আনসার আলীর সহকর্মীরা বক্তব্য রাখেন।

ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘আট মাস হরিরামপুর থানায় কর্মরত ছিলেন আনছার আলী। চাকরির শেষ দিন তার সম্মানে দুপুরে থানায় কর্মরত সব পুলিশ সদস্য একসঙ্গে খাবার খান। এরপর তাকে বিদায় শুভেচ্ছা জানানোসহ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পরে বাড়িতে পৌঁছে দেওয়া হয় তাকে। প্রবীণ এই পুলিশ সদস্যের চাকরিজীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ এই আয়োজন করা হয়।’

প্রসঙ্গত, উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ী গ্রামের বাসিন্দা মো. আনছার আলী। ১৯৮৩ সালে কনস্টেবল পদে যোগদান করেন। চাকরিকালে তিনি ঢাকা মেইল ব্যারাক পুলিশ লাইনস, চট্টগ্রাম আরআরএফ, নোয়াখালীর পিটিএস, খাগড়াছড়ির পানছরি থানা, ফরিদপুর পুলিশ লাইনস, টাঙ্গাইল পুলিশ লাইনস, মাদারীপুর সদর থানা ট্রাফিক, সৈয়দপুর রেলওয়ে পুলিশ, চট্টগ্রাম রেলওয়ে পুলিশ, নারায়ণগঞ্জ বন্দর থানা, ঢাকা জেলা পুলিশ,  ঢাকা জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী থানা ও সবশেষে নিজ থানা হরিরামপুরে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি।

/এমএএ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি