ফেনীতে করোনার চেয়ে ৬ গুণের বেশি মৃত্যু উপসর্গে

ফেনী প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ২৩:৪৩আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২৩:৪৩

ফেনীতে করোনার পাশাপাশি এর উপসর্গ নিয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে চলছে। ফেনী জেনারেল হাসপাতালে ১ জুলাই থেকে ৪ আগস্ট বুধবার পর্যন্ত ৩৪ দিনে উপসর্গ নিয়ে মারা গেছেন করোনায় মৃত্যুর চেয়ে ছয় গুণের বেশি মানুষ। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁইয়ার দেওয়া তথ্যে এই চিত্র উঠে এসেছে।

আরএমওর দেওয়া তথ্যে জানা যায়, গত ১ জুলাই থেকে ৪ আগস্ট বুধবার পর্যন্ত ফেনী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা পজিটিভ চার জনসহ মারা গেছেন ৮৬ জন রোগী। আর আইসিইউ ও সিসিইউতে মৃত্যু হয় করোনা পজিটিভ ১৮ জনসহ ৪৯ জন রোগী। এই ৩৪ দিনে করোনা পজিটিভ ২২ জন রোগীর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫৩ জন।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, উপসর্গ নিয়ে মৃতের তালিকায় যাদের নাম ওঠানো হচ্ছে, তাদের ক্ষেত্রে শ্বাসকষ্টের সমস্যা বেশি পাওয়া যায়। এসব রোগীর জ্বর, সর্দি ও কাশির মতো উপসর্গও থাকছে। তবে তা শুরুর দিকে বেশি দেখা যায়। পরে রোগীর তীব্র শ্বাসকষ্ট দেখা দিলে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। অবশ্য কারও কারও ক্ষেত্রে মাথাব্যথা, গলাব্যথা, ঘ্রাণশক্তি না থাকা ও স্বাদ না পাওয়ার লক্ষণও দেখা যাচ্ছে।

কারও কারও ক্ষেত্রে সব উপসর্গ থাকার পরও পরীক্ষায় ফল নেগেটিভ আসছে বলে উল্লেখ করেন আরএমও মো. ইকবাল হোসেন ভূঁইয়া।

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী