ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা, গ্রেফতার ১

গাজীপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ১৯:৪৫আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৯:৪৫

গাজীপুরের টঙ্গীতে ধর্ষণের শিকার এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় বুধবার (১১ আগস্ট) সকালে ওই কিশোরী টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার রাতে মিলগেট এলাকা থেকে অভিযুক্ত আরিফ হোসেনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ভিকটিম কিশোরী এবং অভিযুক্ত আরিফ একই এলাকায় বাস করতেন। কয়েক বছর আগে তাদের পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাসে মেয়েটির সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায় আরিফ। সবশেষ গত ৫ আগস্ট ওই কিশোরীকে ধর্ষণ করে সে। শারীরিক সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওই যুবককে বিয়ের জন্য তাগিদ দেয় কিশোরী। কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় মঙ্গলবার থানায় একটি অভিযোগ দেয় ভিকটিম। অভিযোগের ভিত্তিতে রাতেই মিলগেট এলাকা থেকে আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই