বরিশাল-ঢাকা লঞ্চে অতিরিক্ত যাত্রী, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

বরিশাল প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ২৩:২৫আপডেট : ১১ আগস্ট ২০২১, ২৩:২৮

ধারণক্ষমতার অধিক যাত্রী নিয়ে বরিশাল নদীবন্দর থেকে রাজধানীর উদ্দেশে ছেড়ে গেছে সাতটি বিলাসবহুল লঞ্চ। কোনও লঞ্চে স্বাস্থ্যবিধি মানার চেষ্টাও দেখা যায়নি। স্বাস্থ্যবিধি পালনে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ কিংবা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কোনও ভূমিকা দেখা যায়নি।

লকডাউনের কারণে ১৯ দিন বন্ধ থাকার পর বরিশাল-ঢাকাসহ অন্যান্য রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে বুধবার থেকে। রাত ৯টার দিকে বরিশাল নদীবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে সাতটি বড় লঞ্চ। প্রতিটি লঞ্চের ডেকে, সামনের লনে এবং কেবিনের লনে ছিল অতিরিক্ত যাত্রী। যাত্রীদের অধিকাংশের মুখে ছিল না মাস্ক। শারীরিক দূরত্বও উপেক্ষিত ছিল প্রতিটি লঞ্চে। যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজারও দেয়নি লঞ্চ কর্তৃপক্ষ। এমনকি লঞ্চগুলোতে যাত্রী ওঠানোর আগে জীবাণুনাশক স্প্রে করার নির্দেশনা থাকলেও কোনও লঞ্চে তা করা হয়নি। এদিকে, ভাড়া নেওয়া হয়েছে আগের নির্ধারিত রেটে।

বরিশাল-ঢাকা লঞ্চে অতিরিক্ত যাত্রী, স্বাস্থ্যবিধি উপেক্ষিত এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন, ‘১৯ দিন বন্ধের পর লঞ্চ চলাচলের জন্য যাত্রীর চাপ কিছুটা বেশি। কোনও যাত্রীর মাস্ক না থাকলে লঞ্চ কর্তৃপক্ষ মাস্কের ব্যবস্থা করেছে।’ মেসার্স সুন্দরবন নেভিগেশনের ম্যানেজার জাকির হোসেন বলেন, ‘হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্যবিধি মানার সব ব্যবস্থাই আছে, কিন্তু যাত্রীর চাপে কিছুটা বিচ্যুতি হচ্ছে। তারপরও তারা স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করে যাচ্ছি।’

বরিশাল নদীবন্দরের ট্রাফিক পরিদর্শক কবির হোসেন বলেন, ‘অনেক দিন পর লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীরা গাদাগাদি করে উঠেছেন। কর্তৃপক্ষ চাইলেও তাদের লঞ্চ থেকে নামানো সম্ভব হচ্ছে না। তবে প্রতিটি লঞ্চে যাতে স্বাস্থ্যবিধি রক্ষা হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর দিক নির্দেশনা দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
নৌপথে স্বস্তির ফিরতি যাত্রা, সদরঘাটে নেই ভিড়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম