মামলার এক ঘণ্টার মধ্যে ধর্ষণের আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
১২ আগস্ট ২০২১, ২০:০৬আপডেট : ১২ আগস্ট ২০২১, ২০:১৭

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে একজনকে মামলার এক ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠান। বুধবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরিবিরি গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারকৃত মো. ফরহাদ হোসেন হৃদয় (২০) ওই ইউনিয়নের বিরিবিরি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে। 

থানা সূত্রে জানা যায়, মো. ফরহাদ হোসেন হৃদয় ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে বিয়ের কথা বলে ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে হাতিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।  

বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘ভিকটিম কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের স্বীকারোক্তি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন