সুনামগঞ্জে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২১, ১৮:৪০আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৮:৪০

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাইলানী হাওরে মাছ ধরার সময় এ ঘটনা ঘটেছে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব এ তথ্য নিশ্চিত করেন।

মৃত দুজন হলেন– মধ্যনগর ইউনিয়নের দুগনই গ্রামের মওলিব আলীর ছেলে সাজনুর (৩৫) এবং ফজল মিয়ার ছেলে রাকিব মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুগনই গ্রামের পাশে কাইলানী হাওরে ওই দুজন জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় আকস্মিক বজ্রাঘাতে তারা নৌকার মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশপাশের জেলেরা তাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

/এমএএ/
সম্পর্কিত
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
বজ্রাঘাতে ছাত্রশক্তির নেতার মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম