বিষখালীর ভাঙনে সাইক্লোন শেল্টার ও মসজিদ বিলীন, নিখোঁজ ১

ঝালকাঠি প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ১৮:৪৭আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৮:৪৭

ঝালকাঠির বিষখালী নদীর আকস্মিক ভাঙনে সদর উপজেলার দেউরী সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ ও একটি মসজিদ বিলীন হয়ে গেছে। ভেঙে পড়া বিদ্যালয় ভবনের নিচে চাপা পড়ে স্থানীয় আফছার মেমোরিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের নেয়ামতুল্লাহ নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ এবং অপর একজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই জেলা প্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহারসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধারে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। 

স্থানীয়রা জানান, নির্মাণের সময়ই ঝুঁকিপূর্ণভাবে বিষখালির ভাঙনের মুখে ছিল ভবনটি। স্থানীয়দের প্রবল আপত্তির মুখেও নদী-লাগোয়া এই ভবনটি নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ড নদীশাসনের কথা বললেও দীর্ঘদিনেও তা করা হয়নি। ধীরে ধীরে মাটি সরে যাওয়ায় এটির অর্ধেকটা বিলীন হয়ে গেছে, বাকি অংশ এখন শুধু পিলারের ওপর দাঁড়িয়ে আছে। এ অংশটুকুও যেকোনও মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বিদ্যালয়টির প্রায় তিনশ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়বে। অন্যদিকে, ঝড়-বন্যায় পোনাবালিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের আশ্রয়ের কোনও জায়গা থাকবে না।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমানের সরকারি ফোন নম্বরে কল করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
এক জেলায় নদীভাঙন ঠেকাতে ১৫০০ কোটি টাকার প্রকল্প
সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে হাজারো মানুষ
নদী ভাঙন, জলবায়ু পরিবর্তন ও তাপপ্রবাহ নিয়ে কার্যকর উদ্যোগের আহ্বান 
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী